প্রকাশিত: ১৯/০৩/২০২০ ৮:০৪ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় এবং বাজার মনিটরিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিহত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ ঘনবসতি হওয়ায় সেখানে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। তাই এখন কোনো রকমের সভা-সমাবেশ ও ধর্মীয় আয়োজন না করলে ভালো হবে। প্রশাসন যে নির্দেশনা দেবে সেটি সকলকে মেনে চলতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখন কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। কোনো রকমের বড় জমায়েত করা যাবে না। তাছাড়া এখন কোনো রকমের বিয়ের অনুষ্ঠানে যাওয়াও বন্ধ রাখতে হবে। যারা বিয়ের আয়োজন করবেন তারা আগে অবশ্যই জেলা প্রশাসনের অনুমতি নেবেন।

সভায় পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, এডিএম মো. সোহেল মাহমুদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী খুসনুর, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer