প্রকাশিত: ২০/০১/২০১৯ ৭:৪০ এএম
সৌদি আরব প্রতিনিধি

পবিত্র ওমরা হজ পালনে আসা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তা রাসেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে দিগন্তের আলো ফাউন্ডেশন।  বৃহস্পতিবার রাতে জেদ্দার একটি হোটেলে সংগঠনের উপদেষ্টা নুর মোহাম্মদ নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ওসি রাসেদুল ইসলাম।বাংলাদেশ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সেহেলী খান রত্না ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন।সভাটি যৌথভাবে পরিচালনা করেন, সংগঠনের মিডিয়া কো-অডিনেটর বাহার উদ্দিন বকুল ও মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফ আলীম, নুর মোহাম্মদ লোকমান, আব্দুল মাজেদ, শাহ আলম শিকদার, মাহবুবুর রহমান, জসীম উদ্দিন সহ আরও অনেকে।সাউথ ওশান গ্রুপ এবং ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান দেওয়া হয়।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer