প্রকাশিত: ১৮/০১/২০১৯ ৮:৫৫ এএম

হুমায়ূন রশিদ,টেকনাফ ::
জার্মানের রাষ্ট্রদূত টেকনাফে জেটিঘাট ও শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ হোষ্ট কমিউনিটির সাথে মতবিনিময় করেন।

১৭ জানুয়ারী সকাল ১০টারদিকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি পিটার ফারেন হুলস টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এই সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া, এরিয়া ম্যানেজার মোঃ হাসান চৌধুরী, রেসপন্স কো-অর্ডিলেটর বজলুর রশিদ।

শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি পৌরসভায় এলে পৌর মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর ১১টারদিকে পৌরসভার হলরোমে হোষ্ট কমিউনিটির লোকজনের সাথে মতবিনিময় করেন।

এতে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, কাউন্সিলর আব্দুল্লাহ মনির, মনিরুজ্জামান, আবু হারেছ, হোছন আহমদ, মহিলা কাউন্সিলর নাজমা আলম, কহিনুর আক্তার, দিলরুবা খানম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, পৌর সচিব মহি উদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমদ ও উপসহকারী মুর্শেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে হোষ্ট কমিউনিটির লোকজন রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে স্থানীয়দের শ্রম বাজার দখল, মাদক চোরাচালানে সম্পৃক্ততা, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট ও আইন-শৃংখলার অবনতির চিত্র তুলে ধরেন।

প্রতি উত্তরে জার্মান রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সহায়তার জন্য ধন্যবাদ জানান। জার্মান সরকার রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য চিন্তা-ভাবনা করছে।

বাংলাদেশ সরকারের সাথে ফলপ্রসু আলোচনা স্বাপেক্ষে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ গ্রহণের আশ্¦াস প্রদান করেন।

এরপর তিনি টেকনাফ জেটিঘাট পরিদর্শন করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...