এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১:১৩ এএম

স্বামী হারানোর পর থেকেই যেন অন্ধকার নেমে আসে জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জুম্মাপাড়ার প্রতিবন্ধী খুরশিদা বেগমের জীবনে। প্রতিবন্ধী খুরশিদা জুম্মাপাড়া(চাককাটা) এলাকার মৃত প্রতিবন্ধী আব্দুস সালামের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সংসারে নেই উপার্জনের কেউ, অভাব-অনটনের মাঝেই কোনোমতে কাটছিল দিন। ঠিক এমন সময় মানবিকতার হাত বাড়িয়ে দেয় জালিয়াপালং ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ।

শুক্রবার (২২ মে) আসরের নামাজের পর নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে একমাসের খাদ্যসামগ্রী তুলে দেন ওই অসহায় পরিবারের হাতে।

খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা ও প্রতিবন্ধী খুরশিদা বেগম। দীর্ঘদিন পর সন্তানদের মুখে অন্তত কিছুটা স্বস্তির হাসি ফুটবে, এমন আশাতেই বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়ার সভাপতি মাওলানা রিদুয়ানুল হক জিশান, জালিয়াপালং ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আমানত উল্লাহ, জামায়াত নেতা মাওলানা সাহাব উদ্দিন, মাওলানা জাফর, জহির আহমদ ও শাকের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হঠাৎ একমাসের খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়ে মৃত আব্দুস সালামের স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে অন্তত একমাস পেট ভরে খেতে পারবেন। তার কণ্ঠে ছিল স্বস্তি, চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু।

জালিয়াপালং ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer