প্রকাশিত: ০৪/০৩/২০১৮ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫২ এএম

নিউজ ডেস্ক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় পাওয়া গেছে।

তার নাম ফয়জুর রহমান ফজলু। সে একটি মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলের কালিয়ার কাপন গ্রামে। তার পিতা হাফিজ আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দিরাই উপজেলার কালিয়ার কাপন গ্রামের এক ব্যাক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা বর্তমানে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায়, পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে এই যুবক।

জাফর ইকবালের মাথায় ২৬টি, হাতে ও পিঠে ৬টি করে সেলাই লেগেছে। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। পরে তাকে আটকে রেখে গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

রাত ৯টায় র্যাব ও পুলিশ ফজলুকে উদ্ধার করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কড়া পাহারায় হামলাকারীকে ঢাকায় নিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer