প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে সেটি ফের তুলতে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।নির্বাচন কমিশন (ইসি) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য হারানো এনআইডি তুলতে জিডি না করে যেনো তা উঠানো যায় বিষয়টি আমি গত কমিশন মিটিংয়ে উপস্থাপন করেছিলাম। কমিশন এতে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র হারানো এনআইডি কার্ড তোলার জন্য নির্ধারিত ফি জমা দিলেই হবে।এনআইডি হারিয়ে গেলে জিডি করতে গিয়ে নাগরিকেরা অনেক সময়েই ভোগান্তির মধ্যে পড়েন। নাগরিকদের ভোগান্তি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, দেশের ১০ কোটির উপরে ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে। এর আগে এনআইডি সংক্রান্ত সকল সেবা ফ্রি দেয়া হলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন। বর্তমানে হারানো কার্ড তুলতে প্রথমবার সাধারণভাবে ২০০ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৩০০ টাকা ফি নির্ধারিত আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer