প্রকাশিত: ২১/১১/২০১৯ ৯:১৫ এএম

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে জাতিসংঘের শীর্ষ আদালতে দায়ের করা মামলায় মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি।

বুধবার মিয়ানমার সরকার এ তথ্য জানিয়েছে। এ ঘোষণায় হতবাক হয়েছেন পর্যবেক্ষকরা। খবর এএফপির।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ওআইসির পক্ষে সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। আগামী মাসে এর শুনানি হওয়ার কথা রয়েছে। এতে রোহিঙ্গাদের রক্ষার জন্য জরুরি নিষেধাজ্ঞা চাইতে পারে গাম্বিয়া। পরবর্তী সময়ে আইসিজের কাছে আরও বড় সিদ্ধান্ত চাওয়া হতে পারে।

মিয়ানমার বলছে, হেগের আদালতে জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়াবেন সুচি। তবে দেশটি খ্যাতনামা আইনজীবীও নিয়োগ দিয়েছে।

রোহিঙ্গা নিধনের জন্য সুচি পশ্চিমা দুনিয়ায় তীব্র সমালোচিত হলেও নিজ দেশে তার ব্যাপক সমর্থন রয়েছে। মিয়ানমারের অনেকেই সরকারি এই প্রচারণায় বিশ্বাস করে যে, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী। তবে ঐতিহাসিকরা এবং পশ্চিমা সরকারগুলো এই দাবি নাকচ করে দিয়েছে।

আইসিজেতে সুচির লড়ার ঘোষণার পেছনেও রাজনীতি আছে। মিয়ানমারে আগামী বছর জাতীয় নির্বাচন। তার আগে এ ঘোষণায় দেশটির অনেকে সুচির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer