প্রকাশিত: ১৩/০৯/২০১৭ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৮ পিএম
Single Page Top

নিউজ ডেস্ক:;
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশেনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন না মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়ার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীডটকম।

মুখপাত্র জেইয়া জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে আরও মনোযোগী হওয়ার জন্য সু চি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।

তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উপদেষ্টার অধিকতর মনোযোগ প্রয়োজন। তাই অধিবেশনে সু চি’র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং টুনও।

সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অং সান সু চি’র অংশ নেওয়ার কথা ছিল। এখন তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান মুখপাত্র।

জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশিরভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালানো হয়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত ও আহন হন অন্তত ৭০ জন। ওই হামলার জন্য রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে নির্বিচারে তাদের হত্যা ও নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই রাখাইন থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer