প্রকাশিত: ২৩/০৮/২০১৯ ৭:২৫ পিএম

বিতর্কিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েককে শেষ পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার বিকেলে পুত্রজায়াতে এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্তের কথা জানান।

জাকির নায়েককে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রশংসা করেছে মালয়েশিয়ান ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি দাতুক সেরি আবদুল হাদি।

মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাহাথির বলেন, এখনও পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি। জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে না।

দাতুক সেরি আবদুল হাদি বলেন, প্রধানমন্ত্রী অনুভূতির ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেও মাহাথির মোহাম্মদ বলেছিলেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠালে তাকে খুন করা হতে পারে। আর এ কারণেই আমরা তাকে ফেরত পাঠাতে পারি না। জেনেশুনেই আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer