সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১:৪০ পিএম

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় জাগো নারী উন্নয়ন সংস্থার একটি জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণকে ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রশিক্ষণে ব্যবহৃত ব্যানারে উপজেলা ও জেলার নাম নেই। সেখানে প্রশিক্ষণের স্থান, তারিখ এবং মেয়াদও উল্লেখ করা হয়নি। ফলে এটি চলমান কর্মসূচি নাকি আগের কোনো আয়োজনের ছবি বা ব্যানার ব্যবহার করা হয়েছে—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পের এমন একটি কার্যক্রমে মৌলিক তথ্যের অনুপস্থিতি স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন তোলে। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবতা, প্রশিক্ষণের সত্যতা এবং অর্থ ব্যয়ের স্বচ্ছতা যাচাই করা প্রয়োজন।

অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সুশীল সমাজের প্রতিনিধিরা জাইকা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ফিলেপ প্রকল্পের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জাগো নারী উন্নয়ন সংস্থার বক্তব্য পাওয়া যায়নি

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer