প্রকাশিত: ০১/০৪/২০২০ ৫:১৫ পিএম

ইমাম খাইর::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ইউএন সংস্থাসমূহের প্রতিনিধিদের সাথে জরুরী সভা করেছে জেলা প্রশাসন।বুধবার (১ এপ্রিল) দুপুরে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

সভায় কক্সবাজারে কর্মরত জাতিসংঘের অঙ্গসংগঠন ISCG, WHO, WFP, IOM, UNHCR, UNICEF ও UNDSS এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় করোনা প্রতিরোধে জেলায় ও রোহিঙ্গা ক্যাম্পসমূহে চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতিতে ভূমিকা, স্থানীয় জনগোষ্ঠীর নিকট খাদ্য সরবারহে সহযোগিতা প্রদানসহ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্যাম্পে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি সভায় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer