প্রকাশিত: ১০/০৩/২০১৭ ৫:৪৬ পিএম , আপডেট: ১০/০৩/২০১৭ ৫:৪৭ পিএম

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার::

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ জাতিয় পার্টিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী জাতিয় সংসদ নির্বাচনে তিনি উখিয়া-টেকনাফ আসনে জাতিয় পার্টির মনোনয়ন চাইতে পারেন বলেও বিভিন্ন সুত্রে জানাগেছে। সেই লক্ষে জাতিয়পার্টি নেতা ইয়াহিয়ার সাথে আলী আহম্মদ বেশ সখ্যতাও গড়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে আলী আহম্মদ জাতিয় পার্টি নেতা ইয়াহিয়া ও দশম সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফের জাতিয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার সাথে   বেশ কিছু ছবি ফেইসবুকে ছড়ি পড়লে তার জাতিয় পার্টিতে যোগদানের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের গুনজন শোনা যাচ্ছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ ছাত্রলীগের সভাপতি পদ ছাড়ার পর থেকে অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়েন। গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিজ এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েও মনোনয়ন পাননি। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থি হয়ে উল্লেলেখ্যযোগ্য ভোট পাননি। ইউপি নির্বাচনের সময় কিছুটা আলোচনায় আসলেও নির্বাচনে ভরাডুবির পর আবারো আড়ালে চলে যান তিনি। এর মধ্যে হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘদিন পালাতক থেকে উচ্চ আদালতে জামিন নিয়ে ফিরে আসেন। সাম্প্রতিক সময়ে আলী আহম্মদ জাতিয় পার্টি নেতা ইয়াহিয়া ও বিগত সংসদ নির্বাচনে জাতিয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার সাথে বেশ ঘনিষ্ট হয়ে উঠে। আলি আহম্মদ নিজেই তাদের ঘনিষ্টতার বিষয়টি ঘন ঘন তার নিজের ফেইসবুকে পোষ্ট করে। জেলা সেচ্ছাসেবকলীগেরর দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল জানিয়েছেন, বিগত সংসদ নির্বাচনে আলী আহম্মদ জাতিয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করেছিলো। এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন করে নৌকার পরাজয় নিশ্চিত করেছিলো। এই ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ জানান, জাতিয় পার্টি মহাজোটের অংশ তাদের সাথে সখ্যতা থাকতেই পারে। আর নির্বাচন করা না করা বা কোথা থেকে করবো সেটি সময় ও পরিস্থিতিই বলে দিবে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...