প্রকাশিত: ২৬/০২/২০১৮ ১২:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন ১৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সাথে মামলার পরবর্তী শুনানি ১৩ ও ১৪ মার্চ নির্ধারণ করেছে আদালত।

সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫- এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে মামলার কার্যক্রম শুরু হলে, খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে জামিন বর্ধিত করেন আদালত।

এই মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরের বিষয়ের শুনানির জন্য একই তারিখ ধার্য্য করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি এরই মধ্যে শেষ হয়েছে, বাকি আছে আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer