ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৯/২০২৫ ১২:১০ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা খালে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

এক বার্তায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উখিয়ার বালুখালীস্থ সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেন বিজিবির বিশেষ টহলদল। মঙ্গলবার রাতে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীদের ভিতরে ৬/৭ জন চিহ্নিত চোরাকারবারি কে সনাক্ত করে বিজিবি। চোরাকারবারিরি দেশিয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
“পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে রাতভর চিহ্নিত চোরাকারবারীদের গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান বুধবার সকাল পর্যন্ত স্থায়ী হয়। তবে চিহ্নিত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।”

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আর জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের করা হয়েছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...