প্রকাশিত: ০৯/০৬/২০২২ ১০:১৪ এএম

কালারমারছড়ায় আমাদের গোষ্ঠীসহ যারা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের মিথ্যা মামলায় শিকার হতে হয়। কালারমার ছড়া ও গোরকঘাটায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জলদস্যুদের আত্মসমর্পণ করেও কালারমারছড়ায় একটি অদৃশ্য শক্তির ইশরায় সহবস্থান সৃষ্টি হয়নি। আগামীতে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে সকলকেই নিয়ে সহবস্থান সৃষ্টি করা হবে। এমনই বক্তব্য দেন কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হোবাইব সজীব।
কালারমারছড়ার ইউনুসখালী, উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়–য়া বাজার ও চালিয়াতলীতে পথসভায় বক্তব্যদান কালে এসব কথা বলেন।
বুধবার (৮ জুন) বিকাল ৫টায় ইউনিয়নের মারাক্কাঘোনায় গনসংযোগে করে ইউনুস খালী পথসভায় যোগ দিতে সাধারণ ভোটারের ঢল নামে। মারাক্কাঘোনা, ইউনুছখালী, উত্তর নলবিলার বিভিন্ন পাড়া থেকে সাধারণ ভোটারেরা মিছিল সহকারে পথসভায় যোগ দেন।

পথসভায় বিভিন্ন বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে কালারমারছড়ার প্রভাবশালী ব্যক্তির লোকজনের নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরে কালারমারছড়ার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে নিয়ে সহবস্থান সৃষ্টির লক্ষ্যে সাংবাদিক হোবাইব সজীবের ঘোড়া প্রতীকের ভোট চেয়েছেন।
পথসভায় বক্তব্য রাখেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও মেহেদী পত্রিকার স¤পাদক স.ম ইকবাল বাহার চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাঈদী, নুরুল কদির প্রমুখ।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer