ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১:৩৪ পিএম

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেলুনে চুল কাটারত অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে মোনাফকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ মে সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ২০ থেকে ২৫ জনের ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই মিছিলে মোনাফকে নেতৃত্ব দিতে দেখা যায়।

এছাড়াও সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, মোনাফ ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer