প্রকাশিত: ২১/০৩/২০২২ ৪:৫১ পিএম , আপডেট: ২১/০৩/২০২২ ৪:৫১ পিএম

১৩৩ জন যাত্রী নিয়ে চীনের গুয়াংশি শহরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭- এর বিমানটি সোমবার সকাল বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer