প্রকাশিত: ২২/০৩/২০২০ ৯:৫৫ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল অ্যালামনাই সদস্য করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষায় পোশাক তৈরি করছেন। মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের নেতৃত্বে এ পোশাক তৈরি করা হচ্ছে।

শনিবার (২১ মার্চ) রাতে নিজের ফেইসবুকে তিনি লেখেন, ‘বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন। দেশের কঠিন এ পরিস্থিতিতে এ সব পোশাক চিকিৎসকদের দেয়া হবে বিনামূল্যে।

এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যান্ড স্পেন্সারের সঙ্গে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ পোশাক তৈরি হয়ে যাবে।

এ বিষয়ে শামস রাশেদ জয় নামের একজন ফেসবুকে লেখেন, ‘স্বপ্নার মা সাধনা ভৌমিক ইহলোক ছেড়ে চলে গেছেন মাত্র ২১ দিন আগে। আজকের এই বিশাল কাজের খবরটি ফেসবুকে ছোট্ট করে জানানোর সময় স্বপ্না মাসীমাকে স্মরণ করেছেন।’

সেখানে আরও বলা হয়েছে, ‘যার যা আছে, তা-ই নিয়ে ঝাঁপিয়ে পড়ো’।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন আর দুজন মারা গেছেন। করোনা মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই) নেই বলে চারদিক থেকে অভিযোগ ওঠে। যা দেশজুড়ে করোনা মোকাবিলার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে এ কঠিন সময়ে স্বপ্না ভৌমিক জানালেন সুখবর।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...