প্রকাশিত: ১৪/১১/২০২০ ২:২২ পিএম

দলের ত্যাগী নিবেদিত কর্মীদের মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। সংগঠনকে মজবুত জনবহুল তৈরি করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট ছোট বিষয়ে মতের অমিল থাকলে তা নিজেরা বসে মিটিয়ে ফেলুন। চা দোকানে বসে একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে কথা বলবেন সেটা আমাদের জন্য সম্মানের নয়, সেটা আওয়ামী লীগের মর্যাদাকেই ক্ষুণ্ন করে। ঘরের বিবাদ ঘরে বসেই মিটিয়ে ফেলুন।

শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে নিবেদিত কর্মী বাহিনী। দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না। করা যাবে না কোনো পকেট কমিটি। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দিয়ে সংগঠন করতে হবে। চিহ্নত অপরাধী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত দখলদার, চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, নারী নির্যাতনকারী, বিতর্কিত ব্যক্তিদের দলে আনা যাবে না। শুধু তাই না ধর্ষক, ধর্ষণের সাথে সংশ্লিষ্ট এদেরকে শুধু রাজনৈতিক প্রশ্রয়ই আশ্রয়ই বন্ধ নয়-এ সকল অপরাধীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে।

কাদের বলেন, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনতিবিলম্বে সাংগঠিনক কোথাও কোনো কলহ বা দ্বন্ধ থাকলে দূর করতে হবে, দলকে করতে হবে শক্তিশালী। জেলা থেকে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব যখন হিমসিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ আল্লাহর রহমতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রতিরোধ করছে। তিনি আছেন বলেই এই অবস্থাকে মোকাবিলা করতে পেরেছেন, তার দুরদর্শী নেতৃত্বে আজকে আমরা অনেকটা করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer