প্রকাশিত: ১৯/১০/২০২১ ৮:৫৫ এএম

ক্রমেই চাপ বাড়ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উপর। দেশটিতে গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমন টালমাটাল পরিস্থিতিতে জান্তাবিরোধী বিক্ষোভের কারণে আটক ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা।

সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বলা হয়েছে, আটক হওয়া এসব বন্দিদের মানবিক কারণে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হবে তাদের।
‘থাডিঙইয়ুত উৎসব’ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তবে মুক্তি পেতে চলা বন্দিদের তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী।

রাজনৈতিক নেত্রী অং সান সু চি-সহ তার সরকারের অন্য প্রতিনিধিদের গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer