প্রকাশিত: ২৬/০৫/২০২২ ১০:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র নুরুল হক ভুট্টোকে নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেপ্তার ও দ্রুত সুষ্ঠু বিচারের দাবীতে স্বারকলীপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: কায়সার খসরুর নিকট এলাকার গণ্যমান্য প্রায় পাঁচশত মানুষের গণস্বাক্ষরে স্মারকলিপি প্রদান করেছেন মামলার বাদী নুরুল ইসলাম। স্মারকলিপিতে দাবী করা হয়:
১) নুরুল হক ভুট্টো হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
২) আত্মীয়-স্বজনদের জানমালের নিরাপত্তা প্রদান।
৩) এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসী আসামী পক্ষ কর্তৃক মিথ্যা কাল্পনিক ও সাজানো মামলা থেকে বাদী ও তার আত্মীয় স্বজনদেরকে রক্ষা করা।
উল্লেখ্য- গত ১৫ মে ২০২২ বিকাল সাড়ে ৪ টায় নাজিরপাড়ার নুরুল হক ভুট্টাে ও তার স্বজনরা সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বাড়ি থেকে একটি ঘরোয়া বিচার শেষ করে নিজ বাড়িতে আসার পথে সদর ইউপির বড় হাবির পাড়া থানার পুকুর এলাকা সংলগ্ন জামে মসজিদের পাশে টেকনাফ সাবরাং সড়কের উপর পৌঁছালে গত ২০২১ ইউপি নির্বাচনের পরাজয়ের শত্রুতার জের ধরে এলাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা গডফাদার ও বহু মামলার পলাতক আসামি সন্ত্রাসী একরাম বাহিনীর প্রধান একরাম ডাকাত ও আব্দুর রহমান গং প্রকাশ‍্যে দ্বিবালোকে মধ‍্যযুগীয় কায়দায় নিহত নুরুল হক ভুট্টো ও তার সাথে থাকা আত্মীয় স্বজনদের পথ গতিরোধ করে পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হত‍্যার উদ্দেশ‍্যে হামলা করে।
এসময় নুরুল হক ভুট্টো প্রাণে রক্ষার জন্য পাশের একটি মসজিদে ডুকে পড়লে সন্ত্রাসীরা মসজিদের দরজা জানালা ভেঙে প্রবেশ করে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কোপ মেরে ডান পা বিচ্ছিন্ন করে নৃশংস হত‍্যাযজ্ঞে মেতে উঠে এবং অপরাপর সঙ্গীদের মারাত্মক রক্তাক্তভাবে জখম করে। নুরুল হক ভুট্টোকে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যুর কূলে ঢলে পড়ে। সেই ভুট্টোর বিচ্ছিন্ন হওয়া পা এখনো ফেরত পায়নি।
এ ঘটনায় ভুট্টোর ছোট ভাই নুরুল ইসলাম নুরু বাদী হয়ে টেকনাফ মডেল থানায় গত ১৬ মে ১৭ জন এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৪৭/৪৪০। বর্তমানে এই মামলার বর্ণিত ৫ নং আসামি তৌকির আহমদ (২৮) পিতা : মৃত মোহাম্মদ আমিন নাজির পাড়া। সে বিভিন্ন অযুহাত দেখিয়ে উক্ত মামলা থেকে অব‍্যাহতি পেতে জোর তদবির চালাচ্ছে। কিন্তু সে একাধিক হত‍্যা ও ইয়াবা মামলার আসামি। উক্ত ঘটনার পর থেকে আসামি পক্ষ নিহত বাদী ও নিহত ভূট্রোর আত্মীয় স্বজনদের উপর বিভিন্নভাবে হুমধি ধমকিসহ হামলা ও মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বলতে গেলে ভুট্টোর স্বজনরা দিশেহারা হয়ে গেছে। এমতাবস্থায় আসামীদের কালো টাকায় অসহায় হয়ে পড়েছে নিহত ভুট্টোর পরিবার ও স্বজনরা। তাই হত্যাকারীদের ষড়যন্ত্র থেকে মুক্তির আশায় এলাকার প্রায় পাঁচশত মানুষ গণস্বাক্ষরে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মামলার বাদী নুরুল ইসলাম, নুরুল আলম বিএ, মাস্টার নুরুজ্জামান, শাহাব উদ্দিন, মমতাজ মিয়া ও মোঃ বেলাল।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer