প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৮:০২ এএম , আপডেট: ০৭/০৮/২০১৬ ৯:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

চকরিয়ায় চলন্ত অবস্থায় চাঁদের গাড়ি থেকে ছিটকে পড়ে এক যাত্রী। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার (৬ আগষ্ট) সকাল ১১টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের চকরিয়া সীমান্তবর্তী এলাকায় চাঁদের গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী চাঁদের গাড়ির যাত্রীরা জানান, তাদের সঙ্গে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসের দিঘী এলাকায় আসার জন্য লামার ইয়াংছা স্টেশন থেকে চাঁদের গাড়িতে উঠেন তিনি। পথিমধ্যে সড়কের চকরিয়া সীমান্তবর্তী অংশে চলন্ত অবস্থায় চাঁদের গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় তাকে গাড়িতে তুলে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার পকেটে খুটাখালীর দেশবন্ধু নামের একটি লন্ড্রির দোকানের রশিদ পাওয়া যায়। সেখানে নাম রয়েছে নুরুল হুদা। হয়তো নুরুল হুদার বাড়ি খুটাখালী ইউনিয়নেই হবে। পরে ওই নাম এন্ট্রি করে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer