উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১১/২০২২ ৯:৩৬ পিএম

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন দলের নেতাকর্মী ও কাউন্সিলররা। এতে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড় ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, শনিবার জেলার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে শুরু হয়ে ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। মাগরিবের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিল শুরু হলে কাউন্সিলর তালিকায় ভুয়া ভোটারের অভিযোগ তোলে একপক্ষ। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন কাউন্সিলরসহ সাধারণ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাওয়ার হাউস হাজিপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এই বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন বলেন, মিজানুর রহমান হেলাল নামের এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। অভিযোগটি সুরাহা করে পুনরায় কাউন্সিল আয়োজনের কথা জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম বলেন, সম্মেলন ও কাউন্সিল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সবশেষ বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে কাউন্সিলর তালিকা অনুমোদিত হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে এক প্রার্থী তালিকা নিয়ে অভিযোগ তোলেন। এতে অন্যান্য প্রার্থী, নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। সমকাল

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer