উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারা থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের দূরত্ব কমবে প্রায় ৩৫ কিমি। এতে বাড়বে কর্ণফুলী টানেলের ব্যবহার এবং চাপ কমবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের।

জানা যায়, আনোয়ারা-চকরিয়া সড়কটি প্রশস্তকরণে দেড় বছর আগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ডিপিপিতে প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৮৯ কোটি টাকা। প্রকল্পের অধীন সড়কটি ১৮ থেকে ৩৪ ফুটে উন্নীত করা হবে। গত এপ্রিলে মন্ত্রণালয়ে প্রকল্প যাচাই কমিটির পর্যালোচনা সভা হয়। সভায় সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একই সঙ্গে টানেলকে কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক অঞ্চল তৈরির সম্ভাবনাও তৈরি হবে। সওজ চট্টগ্রাম দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমা বলেন, ‘আশা করছি জনস্বার্থ বিবেচনায় যথাসময়ে প্রকল্পটি অনুমোদন পেয়ে যাবে। এটি হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...