প্রকাশিত: ০৮/০৪/২০২০ ৯:৪৫ পিএম

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের করোনা পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত করা গেছে। সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪৫, একজনের বয়স ৪০ এবং অন্যজনের বয়স ৫০ বছর। তারা নগরের সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা।

এর আগে গত ৩ ও ৫ এপ্রিল নগরের দামপাড়ায় একই পরিবারের দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তারা বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer