প্রকাশিত: ২৫/০৫/২০২২ ৯:২৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বৃহস্পতিবার ২৬ মে ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

কমিশনার আশরাফ উদ্দিন বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থকে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন রাত ৮ টায় রোহিঙ্গা শরনার্থীদের (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭ তম সভায় যোগ দেবেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

কমিশনার মোঃ আশরাফ উদ্দিন শুক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০ টায় বিজিবি কক্সবাজার রিজিওন এর বাৎসরিক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ২ দিনের কক্সবাজার সফর শেষে শুক্রবার বিকেল ৪ টায় কক্সবাজার ত্যাগ করবেন বলে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মামনুন আহমেদ অনীক প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer