প্রকাশিত: ১৮/১০/২০১৬ ১২:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

বাস শ্রমিক ও কলেজ ছাত্রের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে চকরিয়া-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল থেকে এই সড়কে সব ধরণের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক-শ্রমিকরা।

যে কারণে কোন গাড়ীই কক্সবাজার কাউন্টার ছেড়ে যেতে পারছেনা। আর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসসমূহও চকরিয়ায় আটকে পড়েছে।

এতেকরে সাধারণ যাত্রীরা মহা বেকায়দায় পড়েছে। পৌঁছতে পারছেনা গন্তব্যে।

চকরিয়ার সংবাদকর্মী আবদুল মজিদ সিবিএনকে জানান, সকালে কক্সবাজার সরকারী কলেজের এক ছাত্র বাসে ওঠতে গিয়ে তাকে ধাক্কা দেয় হেলপার। এনিয়ে সাধারণ ছাত্রদের সাথে বাস শ্রমিকদের মৃদু সংঘর্ষ হয়। এ কারণে চকরিয়া বাস টার্মিনাল থেকে কোন ধরণের যাত্রীবাহি বাস ছাড়তে দেওয়া হচ্ছেনা।

সাধারণ ছাত্রদের অভিযোগ, প্রতিনিয়তই চকরিয়ার বাস চালক-হেলপাররা গাড়ীতে ওঠতে সমস্যা করে। এ নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

বৃহত্তর চকরিয়া-লামা-আলি কদম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক জানান, ছাত্রদের সাঘে শ্রমিক মারধর ও বাসে ভাঙচুরের প্রতিবাদে গাড়ী বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সুরাহা না হওয়া পর্যন্ত কোন ধরণের যাত্রীবাহি বাস ছাড়বেনা বলেও জানান তিনি।সিবিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer