প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৮:০৬ পিএম , আপডেট: ০৯/০৫/২০২০ ৮:৩০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার

এবার করোনা আক্রান্ত হলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী।
শনিবার (৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪৬ নমুনা পরীক্ষায় চেয়ারম্যান সাঈদীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত সম্পর্কে জানতে ফজলুল করিম সাঈদীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
তবে, নিজের ফেসবুকে সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার ফেসবুক পেজে লেখা হয়েছে, করোনা সংক্রমণ রোধে জনপ্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আজ আক্রান্ত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে।’
শনিবার কক্সবাজারে করোনা শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যন সাঈদীসহ চকরিয়ার ৪ জন, উখিয়া উপজেলা হাসপাতালের একজন কর্মচারী ও টেকনাফের একজন রয়েছেন।
আজ পর্যন্ত কক্সবাজার জেলায় ৮০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মারা গেছে এক নারী।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...