প্রকাশিত: ২৭/০২/২০১৭ ১০:৫৮ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বস্থাভর্তি ১০০ বোতল দেশীয় তৈরি বাংলা মদ সহ এক উপজাতী পাচারীকে আটক করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর আড়াইটায় ডুলাহাজারা বাজার পরিচালনা কমিটি ও জনগণের সহযোগীতায় চান্দেঁর গাড়ী তল্লাসী চালিয়ে এসব মদ আটক করা হয়।
চকরিয়া থানার এসআই দেবব্রত ও এস আই এনামুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা-হারগাজা সড়কের জীপ ষ্টেশনে লোকাল চাঁন্দেরগাড়ী (জীপ) তল্লাসী চালাই। এতে জনগণের সহযোগীতায় বস্থাভর্তি প্লাষ্টিকের ১০০ বোতল যার ওজন আনুমানিক ২৫ লিটার বাংলা মদসহ এক জনকে আটক করি। আটক চেমং মার্মা (৩৫) ডুলাহাজারা ইউনিয়নের পার্শ্ববর্তী পার্বত্য লামা উপজেলার হারগাজা (মাঝেরপাড়া) গ্রামের কিয়াচিং মার্মার পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান হারগাজা নামক এলাকায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বাংলা মদ। মাদক ব্যবসায়ীদের মাধ্যমে এসব মদ পাচার হচ্ছে দেশে বিভিন্ন প্রান্তে। এ অপকর্মে সহযোগী হিসেবে স্থানীয় কিছু প্রভাবশালীও জড়িত বলে গোপন সুত্রে জানা গেছে। বারে বারে ডুলাহাজারা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হলেও মদ তৈরি কারখানায় কোন অভিযান পরিচালনা হচ্ছেনা বলে জানায় সচেতন মহল। মাদকের সহজলভ্যতায় স্থানীয় গাড়ি চালক, পাহাড়ী এলাকার ব্যবসায়ী সহ নিস্তার পাচ্ছেনা স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী পর্যন্ত। এব্যাপারে আটক মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করবেন বলে জানিয়েছেন পুলিশ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...