প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ১০:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৭ এএম

Road-Accident

মুকুল কান্তি দাশ,চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও ৯জন আহত হয়েছেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চকরিয়া-লামা সড়কে সোমবার দুপুরে ও বিকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পতিত যানবাহনগুলো জব্দ করে নিজেদের জিন্মায় নিয়েছে পুলিশ।

নিহত যুবক আলম হোসেন (৩৫) রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার আমতলি এলাকার করিম উদ্দিনের ছেলে ও আরএফএল কোম্পানীর চকরিয়ার এরিয়া ম্যানেজার।

আহতদের মধ্যে চকরিয়া পৌরসভার কোচপাড়ার আবু তাহের (৪০), খোয়াজনগরের মো. ইছা (২৬), পালাকাটার এসএম মামুন (৩৫), পশ্চিম বড় ভেওলার ইমরুল কায়েস (৩৩), পেকুয়া উপজেলার রাজাখালীর আবু তালেব (৩০), লামার মো. আলমগীর (২২) ও চকরিয়ার মো. ফজলু (৪০)সহ ৯জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী একতাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলম নিহত হয়।

এদিন দুপুর ২টার দিকে চকরিয়া কলেজ গেট এলাকায় সিএনজিচালিত টেক্সি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ৫যাত্রী আহত হয়।

অপরদিকে চকরিয়া-লামা সড়কের কুমারী এলাকায় বিকাল ৩টার দিকে বালু বোঝাই ট্রাকের সাথে জীপের মুখোমুখি সংঘর্ষ হলে ৪ যাত্রী আহত হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নাসির উদ্দিন জানান, মহাসড়কের চকরিয়ায় দুর্ঘটনায় পতিত হওয়া গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক হেলপার।

সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখার সময় দুর্ঘটনায় নিহত আলমের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ছিল। অভিভাবকরা আসার পর তাদের সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer