মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৩/১১/২০২৩ ১০:৩০ এএম

চকরিয়া’র নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে ফাতিমা সুলতানা-কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতিমা সুলতানা সহ একই পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

ফাতিমা সুলতানা ২০২২ সালের ৯ জুন থেকে নোয়াখালী জেলার কবিরহাটের ইউএনও পদে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁকে এর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া’র ইউএনও হিসাবে বদলী করা হলেও সে আদেশ বাতিল করে বৃহস্পতিবার চকরিয়ার ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ফাতিমা সুলতানা’র নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।

অপরদিকে, চকরিয়ার বর্তমান ইউএনও জেপি দেওয়ান (১৭৫৩৪)-কে একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের লোহাগাড়া’র ইউএনও হিসাবে বদলী করা হয়েছে। তিনি ২০২২ সালের ৯ জানুয়ারি থেকে চকরিয়া’র ইউএনও পদে দায়িত্ব পালন করছেন। জেপি দেওয়ান বিসিএস (প্রশাসন) ৩৩ তম ব্যাচের একজন কর্মকর্তা।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...