ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৭:৪৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পিংকি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী ডুবে মারা গেছে।

 

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা তার দুই বোনকে জীবিত উদ্ধার করেন।

 

নিহত পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। জীবিত উদ্ধার হওয়া আছমা আক্তার (১৬) ও তাসফিয়া (১২) একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

স্থানীয়রা জানান, দুপুরে তিন বোন চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় মাতামুহুরী ব্রিজের পাশে গোসলে নামে। একপর্যায়ে তিনজনই ডুবে যায়। স্থানীয় লোকজন সাঁতরে গিয়ে দুইজনকে উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিরা বিকেলে মরদেহ উদ্ধার করেন।

 

এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত তৈরি হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ২০১৮ সালেও একই স্থানে পানিতে ডুবে ৫ শিক্ষার্থী মারা গিয়েছিল।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিদারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...