ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৪ ৪:৫২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর পেয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মুবীনপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ।

স্থানীয়রা জানান- চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সের এই বৃদ্ধ নিহত হন। তবে নিহত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিঁনি বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পৌঁছানো হলে নিহতের লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...