প্রকাশিত: ১১/০৩/২০২১ ৮:৪৫ পিএম

শামীম ইকবাল চৌধুরী :
এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুমে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি শনিবার (১৩ মার্চ) সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় পৌঁছবেন মন্ত্রী।

গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।

পার্বত্যমন্ত্রীর আগমনের দিনব্যাপী কর্মসূচীতে ১০টায় নাইক্ষ্যংছড়ির সদর উপজেলার রেষ্ট হাউজে অবস্থান করে সাড়ে ১০টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সড়কে সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন, সাড়ে ১১টায় ঘুমধুম ইউনিয়নের বড়ইতলীতে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ব্রিজের উদ্বোধন ও জনসভায় যোগদান ১টা ৩০ মিনিটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রতে এল,জি,ই,ডি,র তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ ভবনসহ এল,জি,ই,ডি ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন।

বিকেল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়ন ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্যমন্ত্রী এক দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন,আইন শৃংঙ্খলা বাহিনী,নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নবাসীর পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে জনগুরুত্বপূর্ণ স্থান গুলিতে গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer