প্রকাশিত: ০৯/১২/২০২০ ৭:৩৮ পিএম

নুর মোহাম্মদ সিকদার:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৩ হাজার ৭শত ১৫ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

৯ ডিসেম্বর (বুধবার) দুপুরের দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড়পাড়া নামক জায়গা থেকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর নিদের্শনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ ইউনুস মিয়াসহ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনক ভাবে পথচারী উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ শাহজালাল(২৭) কে আটক পূর্বক ৩৭১৫( তিন হাজার সাতশত পনের) পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার বাজার মুল্য এগার লাখ চৌদ্দ হাজার পাঁচশত টাকা।

এ ব্যাপারে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer