জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কুলাল পাড়া সংলগ্ন এলাকায় ৩ হাজার পিছ ইয়াবাসহ ঘুমধুম জলপাইতলী এলাকার মৃতঃ কবির অাহমদের ছেলে ছৈয়দ নুর অাটক হয়েছে।
অাজ ১৫ই নভেম্বর ২০১৬ইং বিকাল সাড়ে ৪টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই এরশাদুল হকের নেতৃত্ব এস,অাই অামিনুর, এ,এস অাই অালমগীর,মোবারকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো অাটক করে। অাটককৃত ইয়াবার অানুমানিক মুল্য ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে ঘুমধুম ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন ইয়াবা অাটকের বিষয়টি তিনি জানেননা। তবে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ইয়াবাগুলো অাটক করা হয়েছে বলে জানান ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই এরশাদুল হক।
পাঠকের মতামত