প্রকাশিত: ২৩/০৩/২০২১ ১২:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গভীর রাতে সীমান্তের চিহ্নিত মাদক চোরাকারবারিদের সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত হয়েছে ছাত্রলীগ নেতা তৌহিদ।

অভিযোগে জানা যায়-প্রতিদিনের মত ২২মার্চ সোমবার রাতে জলপাইতলী নিজ বাড়ির জমিতে অাবাদকৃত ধানে সেচ দিচ্ছিল ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ শাহজাহানের ছেলে ছাত্রলীগ নেতা শাহজাহারুল ইসলাম তৌহিদ(২০)। একই এলাকার খুইল্যা মিয়ার ছেলে মোঃ ইউনুসের নেতৃত্বে সংঘবদ্ধ ১৫-২০জনের একটি চোরাকারি দল অানুমানিক রাত ১২টার দিকে তৌহিদের উপর হামলা করে। তৌহিদের চিৎকারে অাশেপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিক উখিয়া হাসপাতালে ভর্তি করেন। চোরাকারবারিদের ছুরিকাঘাতে তৌহিদ মারাত্মকভাবে অাহত হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

অাহত তৌহিদ জানান অামি তাদের (চোরাকারবারিদের) ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়েছি মর্মে দেশী অস্ত্র সজ্জিত হয়ে হত্যার উদ্দ্যেশে ওরা অতর্কিত অবস্থায় অামার উপর করেছে।

অভিযুক্ত ইউনুসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশকে মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। তৌহিদের বাবা ডাঃ মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার জানান অভিযোগ পেলে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer