ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ৯:১২ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া এলাকার মো: ইলিয়াছ (কে আর ই ) ব্রিক ফিল্ড সরকারি নির্দেশ লংঘন করে ইটভাটা কার্যক্রম সম্পাদনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু।

এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুত কালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা ও ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...