প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪১ এএম

নিউজ ডেস্ক ::

যাত্রার আগেই কক্সবাজার বিমানবন্দর থেকে ১৯০০ ইয়াবাসহ সাবেকুন্নাহার (৩৫) নামে নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ অভিযানকারী দল।বুধবার (১৩ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।
সে টেকনাফের হ্নীলার নাইট্যংখালী মৌলভীপাড়ায় রশিদ আহমদের স্ত্রী এবং শহরের বাচামিয়ার ঘোনা এলাকার মৃত আবদুল মোনাফের মেয়ে বলে জানিয়েছে।
সে স্বীকার করেছে, মাত্র ৭ হাজার টাকার বিনিময়ে বহনকারী হিসেবে ইয়াবাগুলো ঢাকায় নিচ্ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেব নাথের ভাষ্য, ওই নারী গোপনাঙ্গে ইয়াবা লুকিয়ে বিমানের যাত্রী সেজে ঢাকায় যাচ্ছিল। বিশেষ সোর্সের ভিত্তিতে খবরটি পায় তারা। পরে তল্লাসী চালিয়ে বের করা হয় ১৯০০ ইয়াবা।
ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেব নাথ জানান, পাচারকারী নারী এতই চালাক যে প্রথমে কোনভাবেই স্বীকার করেনি। পরে চ্যালেঞ্জ করে গোপনাঙ্গে পলিথিনের প্যাকে মুড়িয়ে ঢুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাসমুহ পাওয়া যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer