প্রকাশিত: ২১/০৫/২০২১ ৭:৩৪ পিএম , আপডেট: ২১/০৫/২০২১ ৭:৪১ পিএম

ধর্মীয় বিদ্বেষের জেরে হানাহানি ঘটনা প্রায়েই ঘটে ভারতে। তবে মহামারি করোনার প্রকোপ যেন ধর্মীয় বিভেদ ভুলিয়ে দিয়ে একসুতোয় বাঁধছে ভারতবাসীকে।

তারই এক নজির সামনে এলো আবারও। রেখা কৃষ্ণা নামে কেরালার এক হিন্দু চিকিৎসক মৃত্যু পথযাত্রী এক মুসলিম করোনা রোগীর কানে পবিত্র কলেমা পড়ে শোনালেন তিনি।

জানা গেছে, কয়েকদিন আগে কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হন করোনা আক্রান্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা চিকিৎসা করছিলেন তার।

অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে রাখা হয় ওই রোগীকে। তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়।

স্বজনদেরও সেকথা জানিয়েও দিয়েছিলেন তিনি। যেহেতু করোনা আক্রান্ত তাই ওই মহিলার সঙ্গে স্বজনদের কেউই দেখা করতে পারছিলেন না।

এদিকে, একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে পবিত্র কলেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলেমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন। তারপরই মৃত্যু হয় তার।

রেখা জানান, তিনি দুবাইতে বেড়ে উঠেছেন। তাই ইসলাম ধর্ম সম্পর্কে কমবেশি জানেন তিনি। সে কারণেই মৃত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কলেমা পড়ে শুনিয়েছিলেন রেখা।

এমনিতেই করোনাক্রান্তদের থাকতে হচ্ছে নিভৃতবাসে। ফলে অবস্থা খারাপ হলেও মৃত্যুপথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনও। এসময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মুসলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এমন আচরণ নিঃসেন্দেহে প্রশংসার দাবিদার।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer