প্রকাশিত: ০৪/০২/২০২১ ৯:২৩ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল।পুরোনো ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডে গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্ডটির কাউন্সিলর শাহজালাল বাদল। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় অবস্থিত কাউন্সিলরের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি ও ওয়ার্ড উন্নয়ন কমিটির লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় গানবাজনার আয়োজনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়।

সভায় কাউন্সিলরের উপস্থিতিতে এক ব্যক্তি গানবাজনা নিষেধের বিষয়ে বক্তব্য দেন। সে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি বলছেন, বুধবার থেকে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত কমিটি বরাবর কাউন্সিলর কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবারে গানবাজনা না করার ব্যাপারে জুমার নামাজেও যেন এই ব্যাপারে আলোচনা করা হয়। আগামী শনিবার থেকে এই এলাকায় গানবাজনা করা সম্পূর্ণ নিষেধ। এই মুসলমান সমাজে যাতে গানবাজনা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কথা এলাকার প্রতিটি বাড়িওয়ালাকেও জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, ‘ডিজে পার্টির নামে এলাকায় উচ্ছৃঙ্খল যুবকেরা বিভিন্ন দিবসে রাতে গানবাজনা করার কারণে মানুষের ক্ষতি হচ্ছে। রাতে এই ডিজে পার্টির কারণে বাগবিতণ্ডা থেকে কয়েক দিন আগে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ কারণে আমরা সবাই মিলে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি। ওই সভায় পঞ্চায়েত ও মসজিদ কমিটি সমর্থন জানিয়েছে।’ এ বিষয়ে আরও দুটি সভা হবে বলেও জানিয়েছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘গানবাজনা নিষিদ্ধের ব্যাপারটি আমার জানা নেই। কেউ আমাকে কোনো চিঠি দেয়নি, জানায়ওনি। রাষ্ট্র থেকে গানবাজনা নিষিদ্ধ করার কোনো আইন নাই। তবে কেউ আমাদেরকে চিঠি দিলে আইনে যা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer