এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/০৩/২০২৫ ৪:২১ এএম

ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ জানিয়ে উখিয়ার কোর্টবাজার স্টেশনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ মার্চ) রাত পৌনে দশটার দিকে কোর্টবাজার মূল স্টেশন প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

মিছিলে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্টেশন। উখিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও তাওহীদী জনতার ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন,”যুদ্ধবিরতির চুক্তির পরেও ইসরায়েল নৃশংসভাবে গাঁজার নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছে। এ ঘটনায় জাতিসংঘের কাছে আমরা এটার জবাব চায়। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিতে সকল মুসলিমকে এক হওয়ার আহবান জানান বক্তারা। এছাড়া বিশ্বের সকল মুসলিমদের এক হওয়ার আহবান জানান তারা।

মিছিলে “ফিলিস্তিনের হামলা কেন, জাতিসংঘের জবাব চাই” “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম এক হও এক হও” স্লোগানে প্রতিবাদ জানান সাধারণ জনতা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...