প্রকাশিত: ০৭/০২/২০১৭ ১০:৩৪ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড নজু মাতবর পাড়া বন্য হাতি তান্ডব চালিয়ে এক বসত ঘর গুড়িয়ে দিয়েছে। যার ক্ষতি পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানান গৃহকর্তা নুরুল আলম।

গৃহকর্তার স্ত্রী হালিমা বেগম জানান, মঙ্গলবার ৭ ফেব্রোয়ারি ভোর রাত তিনটার দিকে তার ঘরের দেওয়াল ভাঙ্গা শুরু হলে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে। ঐ সময় বাতির আলোতে দেখতে পায় বন্য হাতি ঘর ভেঙ্গে ভিতরে প্রবেশ করছে। কোন রকম ছেলেমেয়েদের নিয়ে অন্যত্র পালিয়ে প্রাণে রক্ষা পায়। এছাড়া বন্য হাতির ব্যাপক ভাংচুর ও তাদের শৌর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলেও বন্য হাতি তার লুটপাট অব্যাহত রাখে। গৃহকর্তা আরো জানান, ঘরে থাকা ধান, চাউল খাওয়ার পর আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে ফেলে। বর্তমানে বন্য হাতির তান্ডবে অসহায় পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাছাড়া বন্য হাতিটি আশপাশের ক্ষেত খামার ও নষ্ট করে ফেলে।

সকাল সাতটার দিকে বন্য হাতিটি ঘটনাস্থল ত্যাগ করে বলে উক্ত এলাকার বাসিন্দা মোঃ তৈয়ব জানান।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer