প্রকাশিত: ০৪/০৪/২০১৭ ৪:২০ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
চকরিয়া উপজেলার খুটাখালীতে গলায় ফাঁস লাগিয়ে তানজিনা আকতার (২৭) নামে ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার গভীর রাতে ইউনিয়নের পাগলিরবীল কোনাপাড়া গ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। সে ইউনিয়নের পাগলিরবীল কোনাপাড়া গ্রামের আব্দুল আলীমের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিগত ছয় মাস পূর্বে মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে সপরিবারে এসে বর্ণিত স্থানে বসবাস করে আসছে আব্দুল আলীম। তার ছোটবোন দীর্ঘ সময় অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সোমবার রাত্রে ছোটবোনের চিকিৎসা খরচাধি নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া হয় এবং ওই রাতেই স্বামী আব্দুল আলীম সদর হাসপাতালে চলে যায়। পরদিন সকালে সন্তানরা তাদের মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশের এসআই গৌবিন্দ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরী করে মর্গে পাঠিয়েছেন। ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম উল্লাহ আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer