প্রকাশিত: ২৯/১২/২০২১ ৯:৩৪ পিএম

বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আইনমন্ত্রী তার নথিতে বলেছেন, আইনের কোনো সুযোগ নাই। কাজেই এখন এ বিষয়ে এখন আর কিছু করার নাই।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরীর চাঁন্দগাও এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় কক্সবাজারের ধর্ষণের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কক্সবাজারের ঘটনায় কেস রেকর্ড হয়েছে। ঘটনা তদন্তাধীন। তদন্তাধীন কোনো মামলায় মন্তব্য করা উচিত নয়। তবে তদন্তের পরেই এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: রামপুরায় বাসে আগুন: চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

এর আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে যে তারিখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই দিনটিতে আবিষ্কৃত হল খালেদা জিয়ার জন্মদিন। ভাবতে ও বিষয়টি কষ্ট হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভাবতে ও রক্তক্ষরণ হয়, কীভাবে এ ধরনের ঘটনা হতে পারে। খালেদা জিয়ার আসল জন্মদিন ছিল ৫ সেপ্টেম্বর। যেটি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

অনুষ্ঠানে চট্টগ্রাম আট আসনের সাংসদ মোছলেম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই মিছিল সহকারে উপস্থিত হতে থাকেন দলীয় নেতা-কর্মীরা

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...