প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৮:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।
তিনি আরো বলেন, এ যাবৎ অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হয়েছে। আইনের আওতায় এসেছে অপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তুলনা করা যাবে না। কারণ তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ। পেশাদার এবং জনগণের বন্ধু। সুতরাং জনগণের ক্ষতি হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আট ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করেন বকশীবাজারের বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার যে কারাদণ্ড হবে, সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer