প্রকাশিত: ২২/০১/২০২১ ৯:২৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার একদিন পরেই তাকে হুঁশিয়ারি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।

ট্রাম্পের উদ্দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন জয়নাব সোলাইমানি। এতে তিনি লিখেছেন, ‘আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে।’

টুইটারে পোস্টে জয়নাব সোলাইমানি আরও লিখেছেন, ‘মিস্টার ট্রাম্প আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনোভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন। কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।’

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন জয়নাব সোলাইমানি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer