প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪০ এএম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। বুধবার (১৩ ডিসেম্বর) ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই আশ্বাস দেন। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সহায়তা দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
আবদুল হামিদ বলেন, ‘দুই দেশের মধ্যে দিনে দিনে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ তিনি ওআইসি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে তুর্কী নেতার সমর্থন ও সহযোগিতা কামনা করেন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের সময়োচিত উদ্যোগ নেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
এরদোগান রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক আলাপ-আলোচনার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, ‘তার দেশ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে।’এরপর সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমদ আল-বশির রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে সুদানের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন। সূত্র: বাসস

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer