প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৫:০৬ পিএম , আপডেট: ২৩/০৭/২০১৯ ৫:০৭ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে বিনামূল্যে হজ্জ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ নির্মূল প্রকল্পের আওতায় সৌদি রাজপরিবার এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে সৌদি ধর্ম মন্ত্রণালয় একথা জানায়। এতে বলা হয়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে এ সুযোগ দেয়া হচ্ছে। স্বজন হারানোর কষ্ট কমানো এবং সৃষ্টিকর্তার কাছে নিহতদের জন্য প্রার্থনার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে অস্ট্রেলীয় এক বন্দুকধারীর হামলায় নিহত হয় অন্তত ৫১ জন। নিউজিল্যান্ডের একটি আদালতে ওই হামলাকারীর বিচার চলছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer