প্রকাশিত: ০২/০৩/২০১৮ ২:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ এএম

বান্দরবান প্রতিনিধি::
কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে বান্দরবানের রুমা উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছেন ১০ রোহিঙ্গা। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া রোহিঙ্গা নাগরিকরা হলেন—মো. আলী উল্লাহ (২৩), রহিম উল্লাহ (২৫), মো. আবদুল্লাহ (২৫), মোহাম্মদ রহিম (৪৮), মো. ইউনুস (২৫), দিলদার উল্লাহ (২০), আলী জোহর (২০), ফারুক হোসেন (২১), মো. সাদেক (১৯) ও মো. হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে জেলার রুমা উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জন ও রুমা সাঙ্গু নদীর ঘাট থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা সবাই কক্সবাজার কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে রুমায় পালিয়ে এসেছেন। প্রশাসনের মাধ্যমে আটক ব্যক্তিদের আজ আবারও কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer